ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন মো. ইব্রাহিম খলিল জীবন (৩৬) ও মো. ফরহাদ কাজী (৩৫)।
গত রোববার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনর নির্দেশে এসআই মহসিন কবির ফরিদগঞ্জ পৌর এলাকার কালির বাজার চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. ইব্রাহিম খলিল জীবন ও মো. ফরহাদ কাজী কে একটি মোটরসাইকেল এবং ২০ পিস ইয়াবাসহ আটক করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ২০ পিস ইয়াবা ও তাদের ব্যবহৃত মোটর সাইকেলসহ তাদের আটক করে মাদক আইন মামলা দায়ের করে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
২২ জুন, ২০২১।
