এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে বই উৎসব

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের এম এম নুুরুল হক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের মাঝে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আকতারুজ্জামান পাটওয়ারী, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোশারফ হোসেন মিয়া, আ. মান্নান, ফয়েজুল হক, আবু ইউনুছ ভুঁইয়া, জ্যুতিষ চন্দ্র, বিশ্ব চন্দ্র দাস, ফারভিন আক্তার, হাছিনা আক্তার, আলী আহসান, জাকির হোসেন, জমিস উদ্দিন, দেলোয়ার হোসেন মুন্সি, ফাতিমা আক্তার প্রমুখ।