ফরিদগঞ্জে সাইন্টিফিক স্কুলে বই উৎসব


ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পৌর এলাকার সাইন্টিফিক স্কুলে বই উৎসব পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর জাকির হোসেন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলী রেজা আশরাফি।
শিক্ষক শাকিল হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সহ-সভাপতি কামরুজ্জামান, সমাজসেবক মোশারফ হোসেন নান্নু, আব্বাস উদ্দিন, ক্রীড়া সংগঠক জিয়াউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আক্তার হোসেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিবৃন্দ।