স্টাফ রিপোর্টার
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবারে এসএসসি পরীক্ষায় ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের অভাবনীয় ফলাফল অর্জন করেছে। ফলে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে বাঁধ-ভাঙ্গা আনন্দের জোয়ার বইছে।
জানা যায়, অজো পাড়া গায়ে গ্রামে মনোরম পরিবেশে অবস্থিত আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় ১শ’ ৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১০২জন কৃতকার্য হয়। এর মধ্যে ৩ জন গোল্ডেন এ+, ২জন জিপিএ-৫, ২৭জন এ, ২১ জন এ-, ২৭ জন বি, ২২ জন সি গ্রেডসহ ৯৯% পাসের সাফল্য অর্জন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হোসেন বলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টার ফলে এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের ভাল করে পড়ালেখা মনযোগী হয় অভিভাবক ও শিক্ষকদের মনিটরিংয়ের ফলে। ভবিষ্যতে এ ফলাফলের ধারা বজায় রাখতে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।
