মনিরুল ইসলাম মনির
চাঁদপুর-২ আসনের (মতলব উত্তর- দক্ষিণ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (এসি মিজান) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ পরিবারকে ঐক্যবদ্ধ, সহনশীল থাকতে হবে। নিজেরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের ক্ষতি কেউ কোনোদিন করতে পারবে না। তাই ঐক্যবদ্ধ ও শক্তিশালী আওয়ামী লীগই সব ষড়যন্ত্রের জবাব দেবে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেনের বাড়িতে চা চক্রে মিলিত হয়ে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
এসি মিজান আরও বলেন, বিএনপির জন্মই হয়েছে হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে। জিয়াউর রহমান দেশের রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করেছিলো। বিএনপি ক্ষমতায় থাকতে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আর ক্ষমতায় যেতে না পেরে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। তারা প্রতিনিয়তই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বিশ্ব নেতৃবৃন্দ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ, বিএনপি তখন রীতিমতো টাকা খরচ করে বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশরিবোধী ষড়যন্ত্রে লিপ্ত। তবে তারা সফল হবে না। কারণ, আওয়ামী লীগ শুধু বাংলাদেশই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী রাজনৈতিক দল। যে দলকে সংগঠিত করে বাংলাদেশ সৃষ্টি করেছেন। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগকে সুসংগঠিত করে চারবার প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বাংলাদেশকে বিশ্বে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, বাগানাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহŸায়ক নুরে আলম মুরাদ, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, সাদুল্ল্যাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক লেলিন খান, যুবলীগ নেতা সেলিম রেজা মোহন, আলম শামসুজ্জামান, ছেংগারচর পৌর যুবলীগ নেতা কাউছারসহ বিভিন্ন ইউনিয়নের থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
২৫ অক্টোবর, ২০২৩।
