চাঁদপুর সদর ও হাইমচরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার
শারদীয়া দুর্গা উৎসবের নবমীতে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
গত সোমবার রাতে বিভিন্ন মন্দির পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আজ সব মন্দিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে এ বাংলার সব ধর্ম-বর্ণের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এ দেশে স্বাধীনতা অর্জনের করে। এ পবিত্র মাটি স্বাধীন করতে যেমনিভাবে সব ধর্মের মানুষ ঝাঁপিয়ে পরেছিল তেমনিভাবে এ মাটিতে সকল ধর্মের মানুষ একসাথ বসবাস করবো। বঙ্গবন্ধুর মতো করে তারই কন্যা শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, আমি আপনাদের বোন, তাই সব সময় আপনাদের সেবার নিয়োজিত থাকতে চাই। তাই আগামি নির্বাচনে আবারও আপনারা নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকার গঠন করবেন বলে আমি বিশ্বাস করি।
শহরের কালী বাড়ি মন্দির, পুরাণবাজারের হরিসভা কমপ্লেক্স, দাসপড়া কালী বাড়ি মন্দির, রামকৃষ্ণ আশ্রম ও গোপাল জিউড় আখড়া পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী।
জেলা আওয়ামী লীগের কৃষি বিষয় সম্পাদক ও হরিবোল সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিকের পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মুজিবুর রহমান ভূঁঁইয়া, উপ-দপ্তর সম্পাদক অ্যাড, রনজিত রায় চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, কালিবাড়ি দুর্গা পূজা উদযাপন পরিষদের আহŸায়ক মুধসুদন পোদ্দারসহ আরো অনেকে।
হাইমচর উপজেলার বেশ কয়েকটি মন্দিরসহ জেলা শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

২৫ অক্টোবর, ২০২৩।