ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে সাবেক গণপরিষদ সদস্য মরহুম রাজা মিয়ার স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে মরহুমের বাড়িতে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা।
তিনি বলেন, আমার বাবা সারা জীবন সধারণ মানুষের জন্যে রাজনীতি করেছেন। আমিও বাবার দেখানো পথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চাই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ফরিদগঞ্জে নৌকা নিয়ে যাকে পাঠিয়েছেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে নির্বাচিত করবো। সবাই মিলে-মিশে কাজ করলে ফরিদগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে পাস করবে।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্ল্যাহ তপাদার, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মো. মহিউদ্দিন, উপজেলা আওয়ামী গুণীজন স্মৃতি সংসদের সভাপতি আবুল হাসান, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পাটওয়ারী, তোফায়েল পাটওয়ারী, জসিম উদ্দিন মিন্টু, মাসুদ আমিন, জহিরুল ইসলাম, জাকির খান, পৌর আওয়ামী লীগ নেতা বাহার, টিপু পাঠান, সাবের হোসেন পাঠান, আব্দুল ওহাব তপাদার, এমরান হোসেন মিজি, মোহাম্মদ সুমন, বাবুল পাটওয়ারী প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রমজান আলী খাঁন ও পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী। মিলাদ মাহফিল ও দোয়া শেষে সবার মাঝে খাবার পরিবেশন করা হয়।
