ওয়ার্ল্ড পোলিও ডে উপলক্ষে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
ওয়ার্ল্ড পোলিও ডে উপলক্ষে রোববার (২৩ অক্টোবর) বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন। রোটারীর প্রচেষ্টায় পোলিও কমেছে ৯৯%- সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পোলিও ২০২২ এর প্রোগ্রাম চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামালুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর গভর্নর রোটা. রুহেল খান চৌধুরী।
বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটা. ইঞ্জি. মো. মতিউর রহমান, ডিস্ট্রিক্ট ফার্স্ট জেন্টেলম্যান রোটা. পিপি জিয়াউদ্দিন চৌধুরী, এরিয়া ডিরেক্টর রোটা. ডা. পিপি মাইনুল ইসলাম মাহমুদ, ডিস্ট্রিক্ট সেক্রেটারী জেনারেল রোটা. মোহাম্মদ শাহজাহান, এডিশনাল ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ও প্রোগ্রাম মেম্বার সেক্রেটারী রোটা. সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু, ন্যাশনাল পোলিও কমিটির সদস্য রোটা. পিপি ইঞ্জি. খাইরুল মোস্তফা, জয়েন্ট সেক্রেটারী রোটা. সুদীপ কুমার চন্দ, ক্লাব প্রেসিডেন্ট রোটা. জাহাঙ্গীর কবির প্রমুখ। ধন্যবাদ জানান রোটা. পিপি এনামুল হক বাকী
বক্তারা বলেন, ১৯৭০ এবং ৮০ এর দশকে পৃথিবীতে লাখ-লাখ মানুষ এ রোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে কার্যক্ষমতা হারাতো। ১৯৭৯ সালে রোটারী ইন্টারন্যাশনাল পোলিও নির্মূলে কাজ শুরু করে। সর্বশেষ ২০২০ সালের ২৫ আগস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৪৭টি দেশকে ও সমগ্র আফ্রিকা মহাদেশকে পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করেছে। একসময় পোলিও রোগে পৃথিবীর বহু দেশে অগণিত শিশুকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। গেলো ৩৫ বছর ধরে রোটারী ইন্টারন্যাশনাল এ সংক্রমণ নির্মূলে কাজ করার ফলে তা ৯৯ দশমিক ৯ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হয়েছে। যদিও এখন পর্যন্ত কয়েকটি দেশে পোলিও মুক্ত করা সম্ভব হয়নি। তবে পৃথিবী শতভাগ পোলিও মুক্ত না হওয়া পর্যন্ত রোটারীর এই প্রয়াস অব্যাহত থাকবে। রোটারীর প্রচেষ্টায় পোলিও বাংলাদেশও বেশ কয়েক বছর ধরে পোলিও মুক্ত রয়েছে। এর মধ্যে গেল ৭ বছরে বাংলাদেশে কোন পোলিও রোগীই শনাক্ত হয়নি। যদিও আশার কথা- বাংলাদেশ পোলিও নির্মূলের ক্ষেত্রে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় এগিয়ে রয়েছে।
বক্তারা আরো বলেন, পোলিও এর বিরুদ্ধে লড়তে এক মাস থেকে পাঁচ বছরের মধ্যে শিশুদের নিয়মিত টিকা দিতে হয়। এটি শুধু নিজের সন্তানই নয়, প্রতিবেশীর শিশু থাকলে তারাও যাতে এ টিকা গ্রহণ করা থেকে বঞ্চিত না হয় এ বিষয় সবাইকে সচেতন করতে হবে। তাহলেই পৃথিবীকে পোলিও ভাইরাস মুক্ত করা যাবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এডিশনাল এরিয়া কো-অর্ডিনেটর সিপি মোহাম্মদ হাসনাত, সিপি মোহাম্মদ ওমর আলী ফয়সাল, জোনাল কো-অর্ডিনেটর এমদাদুল আজিজ চৌধুরী, পিপি মোহাম্মদ আকবর হোসাইনসহ বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্টবৃন্দ।

২৪ অক্টোবর, ২০২২।