কচুয়ায় ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র গণসংযোগ

আহসান হাবীব সুমন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত করবে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার কোন অবকাশ নেই। আশা করি, ডিসেম্বের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা করেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি গণতন্ত্র বিশ^াসী, সংবিধানে বিশ^াসী, আমি মৌলিক মানবাধিকারে বিশ^াসী, যেকোন ব্যাক্তি নির্বাচন করতে চায় এগিয়ে আসতে পারেন। তবে নির্বাচন হবে জনসমর্থনের ভিত্তিতে অবাধ নির্বাচন হবে। যে অবাধ নির্বাচনে জনগণের সমর্থনের ভিত্তিতে নির্বাচন করতে চায় করবেন। তিনি শনিবার (৮ জুলাই) উপজেলার ডুমুরিয়া গ্রামে গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এ কে এম আব্দুল মোতালেব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল মেম্বার, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রওনক আরা রতœা, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা শহিদ, সাধারণ সম্পাদক কাজল রেখা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাদল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাইফুল ইসলাম রিয়াদ প্রমুখ।
একই দিনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক পর্যায়ে ২৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে চেক বিতরণ করেন। বিকালে উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি।

০৯ জুলাই, ২০২৩।