মানুষের কল্যাণে জন্য রাজনীতি করতে এসেছি
কচুয়া ব্যুরো
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং চাঁদপুর-১ আসনের নৌকার মাঝি ড. সেলিম মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতা। তাকে নিয়ে দেশি-বিদেশী ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবেলা নস্যাৎ করেছেন জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর কন্যা দেশের মানুষের কথা ভাবেন। দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারেন সেজন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, রাজনীতিকে চ্যালেঞ্জিং হিসেবে নিয়েছি। রাজনীতি করছি মানুষের কল্যাণের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মনোনয়ন দিয়েছেন। আগামি ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে ভোটের বিপ্লব ঘটাতে হবে। সব দেশি-বিদেশী ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিতে উম্মুখ হয়ে আছে।
তিনি গত শনিবার কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার, আওয়ামী লীগ নেতা সম্রাট শাহজাহান, জিয়াউর রহমান হাতেম, আহসান হাবীব প্রাঞ্জল, জেলা পরিষদের সদস্য তোহিদুল ইসলাম খোকা, তাছলিমা আক্তার আঁখিসহ দলীয় নেতাকর্মীরা।
০১ জানুয়ারি, ২০২৪।
