মোহাম্মদ হাবীব উল্যাহ্
দীর্ঘদিন প্রেম করার পর কচুয়ায় বিয়ের দাবিতে অনশনে বসেছেন হাজীগঞ্জের মেয়ে আসমা আক্তার বেলি। তিনি কচুয়া উপজেলার সহদেবপুর ইউনিয়নের দারাশাহী তুলপাই গ্রামের মৌলভী বাড়ির জামাল হোসেনের ছেলে কাতার প্রবাসী আনোয়ার হোসেনকে বিয়ে করার দাবি করে গত বৃহস্পতিবার অনশনে বসেন।
প্রেমিকা আসমা আক্তার বেলি হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের ৭নং ওয়ার্ডের গফুর আলী হাজী বাড়ির কামাল হোসেনের মেয়ে। এ বিষয়ে গতকাল শনিবার সহদেবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সমঝোতা হওয়ার কথা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে বেলি বিয়ে ছাড়া কোন অন্য কিছুই মানতে নারাজ।
আসমা আক্তার বেলি সংবাদকর্মীদের জানান, প্রবাসী আনোয়ার হোসেনের সাথে তিনি দীর্ঘদিন প্রেম করে আসছেন এবং আনোয়ার হোসেন তাকে বিয়ে করবে বলে রাখছে এবং ওয়েট (অপেক্ষা) করিয়েছে। যার কারণে তিনি ও তার বাবা-মা এতোদিন অপেক্ষায় ছিলেন। যা তার এলাকার লোকজনের মাঝে জানাজানি হয়েছে।
তিনি বলেন, সম্প্রতি আনোয়ার হোসেন কাতার থেকে দেশে এসে আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। তাই আমি আমার ফ্যামিলি (পরিবার) থেকে তার বাড়িতে একেবারে চলে আসছি।
০৬ নভেম্বর, ২০২২।
