কচুয়ায় যুবতী ধর্ষণে আটক ১

কচুয়া ব্যুরো
কচুয়ায় যুবতীকে ধর্ষণের অভিযোগে সুমন হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক কড়ইয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে ও বিশ^রোড এলাকার ব্যবসায়ী।
জানা গেছে, ভিকটিম ওই যুবতী কচুয়া পৌরসভাধীন মডেল মসজিদ সংলগ্ন একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছে। গত শনিবার মধ্যরাতে ওই যুবতী কচুয়া সদর হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে বিশ^রোড এলাকায় আসলে দু’জন যুবক একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
স্থানীয়রা জানান, মামলার দ্বিতীয় আসামি একজন প্রভাবশালী হওয়ায় ওই আসামিকে মামলা থেকে অব্যাহতি দেয়ার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল।
কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামিকে আটকের চেষ্টা চলছে। এছাড়া ধর্ষিতাকে পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

১৯ জুন, ২০২৩।