কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কচুয়া ব্যুরো

কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কচুয়া ক্যামব্রিয়ান স্কুলে পৌরসভা ইউনিটে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মানিক ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্টাক্টর তারেক নাথ মল্লিাক।

প্রতিষ্ঠানের শিক্ষা সচিব আমির হোসেনর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আ. জাব্বার বাহার, ক্যামব্রিয়ান স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. ফখরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক শাহজালাল প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আলী ও সাহিত্য সম্পাদক আ. রাজ্জাক সর্দার।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।