কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামে প্রতিষ্ঠিত অটিজম বিদ্যালয় ও মন্নুজান কিন্ডারগার্টেনের উদ্যোগে ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ ও গুণীজনদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী উন্নয়ন ও পূনর্বাসন কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মান্নান খন্দাকারের সভাপতিত্বে এবং মন্নুজান কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা সমাজসেবা অফিসার মো. আকতার উদ্দিন প্রধান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক আজকের বিবর্তনের সম্পাদক খান মো. আশরাফুল ইসলাম, যুগান্তরের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নু, প্রতিবন্ধী উনন্নয়ন ও পূনর্বাসন কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক জেসমিন ইসলাম, মনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোরশেদ আহমেদ সুমন, সাবেক ইউপি সদস্য মনু মিয়া প্রমুখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ অটিজম শিক্ষার্থী, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও গুণীজনদের ক্রেস্ট ও পুরস্কার সামগ্রী বিতরণ করেন।
