আহসান হাবীব সুমন
কচুয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) কচুয়া পৌর বাজারে ৩৫৬তম আউটলেট শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন।
আউটলেটের কচুয়া শাখার এজেন্ট নাহিদ ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া পৌরসভার সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, আল-আরাফাহ্ ব্যাংক রহিমানগর শাখার ব্যবস্থাপক মো. সোলাইমান, নিশ্চিন্তপুর মাদ্রাসার হেড মুহাদ্দিস মাও. নুরুজ্জামান, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বাটা, কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান তালুকদার, কচুয়া সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের প্রভাষক শাহ মোহাম্মদ জাকিরুল্লাহ শাজুলী, মাঝিগাছা আউলেটের শাখা ব্যবস্থাপক মামুন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ মাওলানা আবু বক্কর সিদ্দিকী। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডাক বাংলো ঈদ গাহ মসজিদের খতিব মো. জামাল হোসেন সাইদী।
১৭ নভেম্বর, ২০২০।
