কচুয়ায় আ.লীগ নেতা ফজলে কাদের মুকুলের সুস্থতায় মিলাদ ও দোয়া

কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি লায়ন এমএম ফজলে কাদের মুুকুলের রোগমুক্তি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে কোরআন খতম, খতমে শেফা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন চৌধুরী সভাপতিত্বে লায়ন এমএম ফজলে কাদের মুুকুলের রোগমুক্তি কামনা করে বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার ও সহকারী প্রধান শিক্ষক আমজাদ হোসেন।
এসময় কলেজের প্রভাষক আজাদ হোসেন, শহীদ উল্যাহ, সহকারী শিক্ষক তাজুল ইসলাম মজুমদার, মুক্তিযোদ্ধা আবদুস সালাম, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আহসান হাবীব সুমনসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, চাঁদপুর, পরানপুর ও সাদীপুরাসহ বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ্রগহন করেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর পাটওয়ারী বাড়ির জামে মসজিদের খতিব আলহাজ ক্বারী মো. কামরুল হাসান।
উল্লেখ্য, ৫ নভেম্বর শিক্ষানুরাগী লায়ন এমএম ফজলে কাদের মুুকুল করোনায় আক্রান্ত হয়ে ঢাকার নিজ বাসায় আইসোলেশন রয়েছেন।
১১ নভেম্বর, ২০২০।