চাঁদপুর পৌর ১৩নং স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি :
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ২৫ নভেম্বর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মেরাজ আহমেদ ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন শিশুর স্বাক্ষরিত পত্রে এ কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মো. সফিকুল ইসলাম গাজী ও সাধারণ সম্পাদক মো. মাসুদ বরকন্দাজ।
কমিটির অন্যান্যরা হলো সহ-সভাপতি মো. সাহাদাত হোসেন, যুগ্ম-সম্পাদক মো. ইমন ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন প্রধানিয়া। ঘোষিত এ কমিটিকে আগামি ১১ দিনের মধ্যে ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া হয়েছে।