কচুয়ায় জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা


আহসান হাবীব সুমন
ব্যাপকহারে কুকুরের টিকাদান কার্যক্রমের মাধ্যমে জলাতংক মুক্ত বাংলাদেশ গড়তে কচুয়ায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদের সভাপতিত্বে ৫ দিনব্যাপী কুকুরের টিকাদান কমসূচি সফল করতে প্রজেক্টারের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের ভেটেনারী অফিসার ডা. দীপ্ত কুমার রায় ও সুপারভাইজার মো. কাউছার আহমেদ।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহেল রানা, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদারসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, ইউপি সচিবসহ স্বাস্থ্য পরিদর্শকরা সভায় অংশগ্রহণ করেন।