কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলা জামায়াতের আমির হারুন অর রশীদকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩০ মে) গোহাট উত্তর ইউনিয়নের পালগিরিস্থ বাড়ি থেকে ওয়ারেন্টভূক্ত আসামি জামায়াতের আমির হারুন অর রশীদকে গ্রেফতার করা হয়।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, জামায়াতের আমির হারুন অর রশীদ ২০১৭ ও ২০১৮ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা দু’টি মামলার ওয়েরন্টভূক্ত আসামি। গতকাল রোববার বিকেলে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
৩১ মে, ২০২১।
