
কচুয়া ব্যুরো
কচুয়ায় নগদ টাকাসহ ৭ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে থানার ওসি ওয়ালি উল্যাহর নির্দেশে এসআই আনোয়ার হোসেন ভূঁইয়া বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার রহিমানগর সাহারপাড় গ্রামের আব্দুল লতিফ মেম্বারের বসতঘর থেকে জুয়া খেলা অবস্থায় নগদ ১০ হাজার ৩ শ’ ৮০ টাকা ও ১৪৮টি বিভিন্ন রংয়ের প্লেইং কার্ড (তাস) সহ ৭ জুয়ারিকে গ্রেফতার করে।
আটকরা হচ্ছে- উপজেলার সাহারপাড় গ্রামের আব্দুল কাদেরের ছেলে কবির হোসেন (৩৫), আব্দুল লতিফের ছেলে কামাল হোসেন (৩৭), পাড়াগাঁও গ্রামের মৃত আ. রবের ছেলে শহিদ উল্যাহ (৩৫), মৃত আ. বারেকের ছেলে জাকির হোসেন (৫০), মৃত আ. আজিজের ছেলে মো. জাকির হোসেন (৪০), বড়তুলাগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে সিহাব হোসেন (৩৫) ও পালগিরি গ্রামের মৃত সুলতান আহম্মেদের ছেলে ইউসুফ (৪২)।
গতকাল রোববার আটক ৭ জুয়ারিকে চাঁদপুরের আদালতে পাঠানো হয়েছে।
