স্টাফ রিপোর্টার
কচুয়ায় গোহাট দক্ষিণ ইউনিয়নের নাউপুরা গ্রামে শাপলা ফুল তুলতে গিয়ে পিইসি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আবু আহাদ রাফি (১২)। তার বাবা প্রবাসী বজলুল হক।
জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে নাউপুরা হাজি বাড়ির একটি কুপে শাপলা ফুল তুলতে যায় আবু আহাদ রাফি। ওইসময় তার সাথে আরেক শিশু ছিল। সে বাড়িতে গিয়ে জানায় রাফি পানিতে ডুবে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গোহাট দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান শাহিন চৌধুরী খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাফির নানার বাড়ি শাহরাস্তি উপজেলার টামটা গ্রামে তাকে দাফন করা হয়। গত রোববার তার পিইসি পরীক্ষা শেষ হওয়ার পর সে তার নাউপুরা গ্রামের বাড়িতে এসে এ দুর্ঘটনার শিকার হয়। রাফী হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো। টামটা গ্রামের নানার বাড়িতে থেকে সে পড়াশুনা করতো।
পানিতে ডুবে রাফির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
