কচুয়ায় পুলিশের মানবিক সহায়তা খাদ্য সামগ্রী বিতরণ

আমরা মানুষের দুঃসময়ে পাশে আছি
…. পুলিশ সুপার মিলন মাহমুদ

আহসান হাবীব সুমন
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেছেন, মহামারী করোনা সংক্রমনে পুলিশ কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের দুঃসমেয় সাথে আছে, পাশে আছে। এটা বোঝানোর জন্য আজকের এ ক্ষুদ্র প্রয়াস। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা করে বলেছেন দেশে কোথাও না খেয়ে মানুষ মারা যায়নি, এ মহামারী করোনাকালীন কোথাও আমরা শুনেনি একজন মানুষ না খেয়ে মারা গেছে। কিন্তু প্রতিদিন করোনা আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যাচ্ছে। আপনাদের সবাইকে অনুরোধ করবো স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন। আমরা মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে পেরেছি এটা আমাদের মনের প্রশান্তি ও কাজের অনুপ্রেরণা পাই।
তিনি শনিবার (৭ আগস্ট) কচুয়ায় চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মানবিক সহায়তা কার্যক্রম খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শনিবার বিকেলে কচুয়া থানা প্রাঙ্গণে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মানবিক সহায়তা কার্যক্রম খাদ্য সামগ্রী বিতরণ অংশ হিসেবে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় হতদরিদ্র ২শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী জনপ্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ লিটার তেল বিতরণ করেন।
পুলিশ সুপার আরো বলেন, পুলিশের কাজ আইন-শৃঙ্খলা রক্ষা, ত্রাণ সহায়তা দেয়া নয়। কিন্তু বর্তমানে যে সঙ্কট চলছে, তাতে সমাজের হতদরিদ্র, নিম্ন আয়ের মানুষগুলো সবচেয়ে বেশি অসুবিধায় রয়েছেন। এর দুঃসময়ে আমরাও তাদের ব্যাথায় ব্যথিত। তাই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে এই খাদ্য সহায়তা নিয়ে ছুটে এসেছি। এতে আপনারা জানুন যে, আমরা আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা নিয়েও আপনাদের পাশে আছি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত শিক্ষক সন্তোস দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।
এ সময় বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার ও কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বাটা প্রমুখ।
উল্লেখ্য, এর আগে শাহরাস্তি উপজেলা, হাইমচর উপজেলাতেও একইভাবে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। মানবিক সহায়তার প্রতিটি প্যাকেটে ছিলো চাল, ডাল, তেল, লবণসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
০৭ আগস্ট, ২০২১।