
আহসান হাবীব সুমন
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মহড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কচুয়ায় জাতীয় দুর্যোগ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাশ শুভর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, কচুয়া থানার ওসি ওয়ালী উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আশেকুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লা, আহসান হাবীব জুয়েল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. ইমাম হোসেন প্রমুখ।
আলোচনা শেষ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে ১৮ হাজার টাকা ও ৬ বান্ডেল ঢেউটিন এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
আলোচনা সভা শেষে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দুর্যোগ প্রতিরোধে মহড়া অনুষ্ঠিত হয়। কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত কর্মীরা অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শন করেন।
