কচুয়া ব্যুরো
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইমন হোসেন (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে কচুয়ার পালাখাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দির মালিগাঁও গ্রামে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার পালাখাল গ্রামে হাজি আবু তাহেরের ঘরে ফ্যান লাগাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী সাচারের একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
