কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির স্বপদে বহাল

আহসান হবীব সুমন
কচুয়া উপজেলা পরিষদের সাময়িক বরখাস্ত চেয়রম্যান ঢাবি’র সাবেক ছাত্রনেতা মো. শাহজাহান শিশির স্বপদে বহাল। গত ২৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্টের দ্বৈত বেঞ্চের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা কচুয়া উপজেলা চেয়রম্যান মো. শাহজাহান শিশিরের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাময়িক বহিষ্কারাদেশ বাতিল ও অবৈধ মর্মে ঘোষণা প্রদান করে।
শাহজাহান শিশিরের আইনজীবী ব্যারিস্টার এমকে রহমান জানান, এ রায়ের ফলে শাহজাহান শিশির উপজেলা চেয়ারম্যান হিসেবে কার্যক্রম পরিচালনা করতে আর কোন আইনগত বাধা রইলো না।
উল্লেখ্য, কচুয়া সরকারি শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়মের ঘটনায় প্রকৌশলীকে মারধরের বিষয়ে প্রকৌশলীর দায়ের করা মামলায় উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরকে ২০২০ সালের ২৩ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বহিষ্কার করে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. ইব্রাহীম খলিল মজুমদার জানান, শাহাজাহান শিশিরের বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি থানায় আইসিটি আইনে দায়েরকৃত মামলায়ও তিনি বৃহস্পতিবার জামিন লাভ করেন।
২৬ সেপ্টেম্বর, ২০২১।