কচুয়া কোয়াচাঁদপুরে মুরগির খামারে অগ্নিকাণ্ড

কচুয়া ব্যুরো
কচুয়া পৌরসভার ২নং ওয়ার্ডের কোয়া চাঁদপুর ইসলামী দাখিল মাদ্রাসার সংলগ্ন হাওলাদের বাড়ির শাহীন আজাদের মুরগির খামারের একটি সেডে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৪ মে) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
খামারের স্বত্বাধিকারী কোয়াচাঁদপুর গ্রামের গাজীউর রহমানের ছেলে শাহীন আজাদ সাংবাদিকদের জানান, আমার পাশাপশি দুটি পুকুরের একটি পুকুরে উপর মুরগির খামার সেড করে মুরগি পালন করতেছে দীর্ঘনি ধরে। সাথে দু’টি পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছি। গত রোববার আমার চাচা সম্পর্কীয় আব্দুর রহমানের পরিবার লোকজন আমার পুকুরে গোসেলের নামে মাছ চাষের ক্ষতি সাধন করছিল। এসব দেখে আমরা বাঁধা প্রদান করলে আমাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে তারা। তিনি আরো বলেন, এ ঘটনার জের ধরে পরদিন সোমবার ভোরে আমার খামারে এ অগ্নিকাণ্ডের ঘটিয়েছে বলে আমি মনে করি।
আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন নিয়ে আগুন নেভাতে সক্ষম হই এবং তাৎক্ষণিক ‘৯৯৯’ নম্বরে ফোন করে আইনী সহযোগিতা পাওয়ার জন্য কল দেই। পুলিশ কন্ট্রোল রুমের পরামর্শ অনুযায়ী কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করবো।
এদিকে শাহীন আজাদের সম্পর্কীয় চাচা আব্দুর রহমান বলেন, পুকুরে নামাকে কেন্দ্র করে তাদের সাথে ঝগড়াঝাটি হয়েছে। কিন্তু কে বা কারা তাদের মুরগির খামারের সেডে আগুন দিয়েছে, আমরা জানি না।
এ ব্যাপারে কচুয়া পৌরসভার ২নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তাজুল ইসলাম বলেন, আমি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক।

২৫ মে, ২০২১।