কচুয়া ব্যুরো
কচুয়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত শনিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল আজীজ শাহীনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। সম্মেলন উদ্বোধন করেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন।
বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুন্নাহার ভূঁইয়া, নির্বাহী সদস্য হুমায়ুন কবির, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালমা শহীদ, উপজেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র নাজমুল আলম স্বপন, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতভাবে আকতার হোসেন সোহেল ভূঁইয়া সভাপতি ও ইকবাল আজীজ শাহীন সাধারণ সম্পাদক হিসাবে পুঃনির্বাচিত হন।
১২ সেপ্টেম্বর, ২০২২।
