স্টাফ রিপোর্টার
আগামি ১৪ ফেব্রুয়ারি কচুয়া পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে প্রথমেই আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনের মনোয়ন বোর্ড কচুয়ায় পৌরসভায় বর্তমান মেয়র নাজমুল আলমকে নৌকা প্রতীক দিয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত করেন। অপরদিকে কচুয়া পৌরসভায় বিএনপি থেকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয় সাবেক মেয়র মো. হুমায়ুন কবির প্রধানের নাম ঘোষণা করেন করা হয়েছে।
পৌরসভায় বর্তমান মেয়র নাজমুল আলম বলেন, আমি দল-মত নির্বিশেষে মানুষের জন্য কাজ করেছি। দল আমাকে যোগ্য করেছে বিদায় এবারও মনোনয় বোর্ড আমাকে চূড়ান্ত করেছে। আশা রাখি পৌরবাসীর দোয়া ও ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হবো।
কচুয়া পৌরসভার বিএনপির মনোনীত প্রার্থী সাবেক মেয়র মো. হুমায়ুন কবির প্রধান বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে আশার মত পরিবেশ সৃষ্টি করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিপুল ভোটে বিজয়ী হবো।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, আগামি ১৪ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার কচুয়া পৌরসভা নির্বাচন। পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে।
১৮ জানুয়ারি, ২০২১।
