কচুয়া, ফরিদগঞ্জ ও হাইমচরের ২৯ ইউপির নির্বাচনে নৌকা ১০, স্বতন্ত্র ১৯

স্টাফ রিপোর্টার
কচুয়া, ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলায় ২৯ ইউনিয়ন পরিষদ নির্বাচন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা এবং ১৯ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। রাতে উল্লেখিত উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
কচুয়া উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এতে নৌকা মার্কায় ৪জন, স্বতন্ত্র ৭জন ও একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় (নৌকা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কচুয়ায় বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- সাচার ইউনিয়নে মনির হোসেন (ঘোড়া), পাথৈর ইউনিয়নে আলী আক্কাস মোল্লা (আনারস), বিতারা ইউনিয়নে ইসহাক সিকদার (ঘোড়া), পালাখাল মডেল ইউনিয়নে হাবিব মজুমদার জয় (ঘোড়া), পশ্চিম সহদেবপুর ইউনিয়নে আলমগীর হোসেন (নৌকা), উত্তর কচুয়া ইউনিয়নে এমএ আখতার হোসাইন (নৌকা), সদর দক্ষিণ ইউনিয়নে আরিফুজ্জামান আরিফ (চশমা), কাদলা ইউনিয়নে নুরে-ই-রিহাত (আনারস), কড়ইয়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় (নৌকা), গোহট উত্তর ইউনিয়নে কবির হোসেন (নৌকা), গোহট দক্ষিণ ইউনিয়নে আমির হোসেন (নৌকা), আশরাফপুর ইউনিয়নে রেজাউল মাওলা হেলাল (ঘোড়া)।
ফরিদগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩ ইউনিয়ন পরিষদে নৌকা মার্কা ও স্বতন্ত্র ১০জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- বালিথুবা পশ্চিম ইউনিয়নে (আনারস) মো. জসিম উদ্দিন মিয়াজী স্বপন, বালিথুবা পূর্ব ইউনিয়নে (আনারস) মো. হারুন-অর-রশীদ, সুবিদপুর (পূর্ব) ইউনিয়নে (চশমা) মো. বেলায়েত হোসেন, সুবিদপুর ইউনিয়নে (আনারস) মো. মহসীন হোসেন, গুপ্টি পূর্ব ইউনিয়নে (চশমা) মো. শাহজাহান পাটোয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়নে (আনারস) মো. বুলবুল আহমেদ, পাইকপাড়া উত্তর ইউনিয়নে (মটর সাইকেল) আবু তাহের (আবু পাটোয়ারী), গোবিন্দপুর উত্তর ইউনিয়নে (চশমা) শেখ মো. শাহ আলম, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে (নৌকা) মো. আলাউদ্দিন ভূঁইয়া, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে (নৌকা) মাহমুদুল হাসান মিরাজ, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে (আনারস) শাহজাহান মাস্টার, রূপসা উত্তর ইউনিয়নে (মটর সাইকেল) কাউছার-উল-আলম কামরুল, রূপসা দক্ষিণ ইউনিয়নে (নৌকা) মো. শরীফ হোসেন খান।
হাইমচর উপজেলার ৪ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২ ইউনিয়ন পরিষদে নৌকা মার্কা ও স্বতন্ত্র ২জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- আলগী উত্তর ইউনিয়নে (নৌকা) মো. আতিকুর রহমান পাটওয়ারী, আলগী দক্ষিণ ইউনিয়নে (আনারস) সরদার আব্দুল জলিল মাস্টার, হাইমচর ইউনিয়নে (নৌকা) মো. জুলফিকার আলী জুলহাস সরকার এবং নীলকমল ইউনিয়নে (আনারস) সাউদ-আল-নাসের।

০৬ জানুয়ারি, ২০২২।