
মতলব উত্তর ব্যুরো
প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুরক্ষায় পেতে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর সরদারকান্দি গ্রামবাসীর উদ্যোগে খতমে ইউনুস, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সকালে উত্তর সরদারকান্দি শাহী জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার।
করোনা ভাইরাস থেকে রক্ষা, দেশ ও জাতির কল্যাণে মহান রাব্বুুল আল আমিনের কাছে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও. জাকারিয়া মোনাজাতে বিশ্বের সব দেশকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
খতমে ইউনুস ও বিশেষ দোয়ায় ইউনিয়নের আশেপাশের বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা এতে অংশগ্রহণ করেন।
মাহফিল ও বিশেষ দোয়ার অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তর সরদার কান্দির শাহী জামে মসজিদের ইমাম মাও. আলাউদ্দিন। খতমে ইউনুস ও বিশেষ দোয়ায় স্থানীয় বিভিন্ন মসজিদের অর্ধ শতাধিক ইমাম-আলেমের সমন্বয়ে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে করোনাভাইরাসের বিষয়ে সবাইকে সচেতন হবার আহ্বান জানানো হয়। এ সময় এলাকার সব শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।
