মতলব প্রেসক্লাবের উদ্যোগে যানবাহনে জীবাণুনাশক স্প্রে


মতলব দক্ষিণ ব্যুরো
করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মতলব প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে মতলব রিক্সা স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডসহ বাজারের গুরুত্বপূর্ণ স্ট্যান্ডগুলোতে অবস্থানরত যানবাহনে জীবাণুনাশক স্প্রে প্রদান করেন প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। করোনা ভাইরাসের জীবাণু থেকে যানবাহনকে সুরক্ষা দিতে মতলব প্রেসক্লাবের সদস্যরা সম্মিলিতভাবে যানবাহনগুলোতে জীবাণুনাশক স্প্রে করেন।
এসময় মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আমির খসরু প্রধানিয়া, বর্তমান সভাপতি রোকনুজ্জামান রোকন, সহ-সভাপতি মো. আক্তার উজ্জামান, নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, সহযোগী সদস্য লোকমান হোসেন হাবীব, দৈনিক চাঁদপুর প্রবাহ প্রতিনিধি সমির ভট্টাচার্য, দৈনিক ইল্শেপাড় প্রতিনিধি মো. মাসুম সরকার, সাপ্তাহিক শপথ প্রতিনিধি মো. শরীফ পাটোয়ারী, বিশ্ব মিডিয়া প্রতিনিধি সাম্মির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।