মতলব পৌরসভার উদ্যোগে বাজারের গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা


কামাল হোসেন
করোনাভাইরাস থেকে রক্ষার জন্য ও জনসচেতনতার লক্ষে মতলব পৌরসভার উদ্যোগে মতলব বাজারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে হাত ধোয়ার বেসিন বসানো হয়েছে। জনসাধারণের হাত ধোয়ার জন্য বেসিনের সাথে পানি ও সাবানসহ প্রয়োজনীয় সামগ্রী রয়েছে।
মতলব পৌরসভার মেয়র আলহাজ আওলাদ হোসেন লিটন জানান, আতংক নয় সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধের উপায়। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। এজন্য পৌরসভার ম্যাক্সিস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, মতলব মাছ বাজারসহ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার বেসিন বসানো হয়েছে।