করোনা সংক্রমন রোধে : জনগণকে সজাগ করতে ফরিদগঞ্জে সেনাবাহিনী মাঠে


ফরিদগঞ্জ ব্যুরো
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ফরিদগঞ্জ উপজেলায় মাঠে নেমেছে সেনাবাহিনীর একটি দল। গতকাল শনিবার দুপুরে ক্যাপ্টেন ফয়সালের নেতৃত্বে এদকদল সেনা সদস্য ফরিদগঞ্জে আসে। পরে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নেতৃত্বে উপজেলার রূপসা বাজার, খাজুরিয়া বাজার, গুপ্টি বাজারসহ বেশ কয়েকটি বাজারের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সাথে বিদেশ থেকে আসা কয়েকজন প্রবাসীর কোয়ারান্টাইন বিষয়ে খোঁজ-খবর নেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি জানান, ফরিদগঞ্জে অদ্যাবধী কোন করোনা সংক্রমনের তথ্য নেই। প্রবাসীদের কোয়ারান্টাইন নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। আজ থেকে সেনা সদস্যরা সেই তদারকিতে যুক্ত হলো।