হাজীগঞ্জে একদল স্বেচ্চাসেবীর দরিদ্রদের মাঝে খাবার বিতরণ


মো. আবরার হোসাইন
গতকাল শনিবার হাজীগঞ্জে একদল স্বেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করে। সারা বিশে^ প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে জিম্মি হয়ে আছে। সারা বিশে^র অধিকাংশ দেশের মধ্যেই চলছে লকডাউন। সেই লকডাউনের কারণে সব কাজ স্থগিত হয়ে যাওয়ায় নিম্নআয়ের মানুষের না খেয়ে থাকতে হচ্ছে। আর তাদের এই অসহায়ত্বের সময়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সমাজের কিছু স্বেচ্ছাসেবক দল।
তাদেরই একটি দল কাজ করছে হাজীগঞ্জ উপজেলার কিছু তরুণ-তরুণী। যারা ঘরে বসেই ফেসবুকের কল্যাণে কিছু মানুষের সহযোগিতায় প্রায় ৪০টি পরিবারের জন্য অন্তঃত ১ মাসের খাবারের ব্যবস্থা করেন। আর প্রতিটি পরিবার পেয়েছে- ৩ কেজি চাল, ১.৫ কেজি ডাল, ১ কেজি আটা, ২ কেজি আলু, ৫০০ গ্রাম তেল, ১ প্যাকেট লবণ, ১ কেজি পেঁয়াজ এবং সাথে ১টা সাবানও দেয়া হচ্ছে। আর এই স্বেচ্ছাসেবক হিসেবে নিরলসভাবে যারা কাজ করছেন তারা প্রায় সবাই ছাত্র-ছাত্রী, গৃহিণী ও কিছু চাকরিজীবী।
তারা একান্তই নিজেদের উদ্যোগে নিজেদের জমানো টাকা থেকে শুরু করেন তাদের এই সামাজিক উদ্যোগ। পাশাপাশি তাদের বন্ধুবান্ধবদের কাছ থেকে বিভিন্ন ভাবে ছোটখাটো ডোনেশনের মাধ্যমে তারা স্বল্প পরিসরে কিছু হতদরিদ্রদের জন্য খাবারের ব্যবস্থা করে। তাদের কয়েকজন সদস্যদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা এই কাজটি শুধুমাত্র অল্প কিছুদিনের জন্য যে করছে তা কিন্তু নয় তারা সব সময় এই ধরনের সমাজসেবামূলক কাজ করে আসছে এবং ভবিষতেও আরো করে যেতে চায়। আমরা বিভিন্নভাবে সমাজের অস্বচ্ছল পরিবার, পথশিশু এবং নারীদের সাবলম্বীতা নিয়ে কাজ করে থাকি।
তারা আরো বলেন, সমাজে যারা সাবলম্বী রয়েছেন তারা যদি এভাবে নিজেদের অবস্থান থেকে তাদের আশেপাশের অসহায় ব্যক্তিদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে কেউই না খেয়ে থাকতে হবে না।
এছাড়া আমরা আমাদের পেসবুক পেজ ‘ওদের জন্য আমরা’ এর মাধ্যমে আমাদের সব স্বেচ্ছাসেবামূলক কাজের আপডেট দিয়ে থাকি। তারা বলেন, আমাদের কাজের মূল উদ্দেশ্য হলো- সমাজের হতদরিদ্র, অসচ্ছল মানুষগুলো যেনো ভালো থাকে।