বাবুরহাটে আল-ইসহাক ট্রাভেলস্রে উদ্বোধন

এস এম সোহেল :
চাঁদপুর বাবুরহাটে আল-ইসহাক ট্রাভেলস্ ইন্টারন্যাশনালের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা ১২টায় বাবুরহাট কলেজ রোডের মিয়াজী কমপ্লেক্সের নিচতলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ মো. ইসমাইল পাটওয়ারী, বাবুরহাট শাখার পরিচালক ও মৈশাদী ইউপির সাবেক চেয়ারম্যান আবু জাফর মো. ছালেহ, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, কোষাধক্ষ্য মো. রফিকুল ইসলাম খান, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির ওয়ার্ড মেম্বার বাবুল মৃধা কালু, বিশিষ্ট সমাজসেবক বাচ্চু মিজি, মোজাম্মেল হোসেন মিজি, মৈশাদী ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সালাউদ্দিন মৃধা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ডা. সফিকুল ইসলাম, মনির মাল, তাফাজ্জল হোসেন, মিন্টু গাজী, তৌফিকুল ইসলাম খান তপন, আজাদ মজুমদার, মো. ভুট্টু, মানিক গাজীসহ বাবুরহাট বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী।