কল্যাণপুরে শীতার্তদের মধ্যে কম্বল উপহার

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শীতার্তদের মধ্যে বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টায় দুয়ারি খান ব্রিজের কাছে স্থানীয় মহিলা-পুরুষ-শিশু-কিশোর শীতার্তদের মধ্যে কম্বল উপহার দেন।
পশ্চিম কল্যান্দির কৃতী সন্তান পুলিশের এসআই মো. জাকির হোসেন খান, বর্তমান চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন পাটওয়ারীর ছোট ভাই প্রবাসী এনায়েত হোসেন পাটোয়ারী ও আব্দুল বাতেন সরকারের সার্বিক উদ্যোগে ১শ’ কম্বল উপহার দেয়া হয়েছে।
পুলিশ বিভাগে কর্মরত এসআই মো. জাকির হোসেন খান বলেন, সারা দেশে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রত্যেকটি জেলায়, উপজেলা ও ইউনিয়নে কম্বল বিতরণ নয়, শীতার্তদের মধ্যে উপহার হিসেবে প্রদান করার ঘোষণা দিয়েছেন। তাই আমরাও নিজদের ব্যক্তিগত উদ্যোগে সামর্থ অনুযায়ী কম্বল উপহার দেয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করি সমাজের বিত্তবানরা মুজিববর্ষে অনুরূপ উদ্যোগ নেবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফরমালী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সাংবাদিক আব্দুল গনি, ইউপি সদস্য মো. মমিন হোসেন বেপারী, আশরাফুল খান আসাদ, আমিন হাওলাদার ও মো. রাকিব হোসেন।
৩১ ডিসেম্বর, ২০২০।