খোকন মল্লিক জনসেবায় নিজেকে বিলিয়ে দিতে চান

শাহমাহমুদপুরের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে, উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য আলহাজ রফিকুল ইসলাম খোকন মল্লিক জনসেবায় নিজেকে বিলিয়ে দিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি প্রচার-প্রচারণা করে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখে যাচ্ছেন। এছাড়া তৃণমূলের মানুষের সাথে দীর্ঘদিন কূশল বিনিময় ও দোয়া চেয়ে যাচ্ছেন। বিএনপির থেকে মনোনয়ন পেলে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তৃণমূলের মানুষের সমর্থন ও ভালবাসায় রফিকুল ইসলাম খোকন মল্লিক শাহমাহমুদপুরের চেয়ারম্যান প্রার্থী হয়ে নিজেকে জানান দিয়েছেন। সুপ্ত প্রতিভা বিলিয়ে দিয়ে শাহমাহমুদপুরের উন্নয়নের জন্য কাজ করবেন।
রফিকুল ইসলাম খোকন মল্লিক দীর্ঘদিন শাহমাহমুদপুরের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও স্কুলে নীরবে নিভৃতে দান করে যাচ্ছেন। ইউনিয়নের গরিব অসহায় মানুষকে দীর্ঘদিন থেকে তাদের বিভিন্ন সমস্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এখনো সহযোগিতা অব্যাহত রেখেছেন। এলাকায় উন্নয়নের জন্য তিনি দলমত নির্বিশেষে সবার কাছে জনপ্রিয় ব্যক্তি হিসেবে খোকন মল্লিক পরিচিত লাভ করেছেন। লোভ-লালশার উর্ধ্বে থাকার কারণে দলমত নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের হৃদয়ে ইতোমধ্যে স্থান করে নিয়েছেন।
শাহমাহমুদপুর ইউনিয়নে ২০২১ সালের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে একাধিক প্রার্থীর মধ্যে আলহাজ রফিকুল ইসলাম খোকন মল্লিকের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন হাট-বাজারে তার কথা শুনা যাচ্ছে। সাধারণ জনগণের কাছে তিনি একজন যোগ্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নে আলোচনায় মুখোরিত হয়ে উঠেছে।
সরেজমিনে শাহমাহমুদপুরের বিভিন্ন স্থানে ঘুরে ভোটারদের সাথে কথা বললে তারা জানান, আলহাজ রফিকুল ইসলাম খোকন মল্লিক একজন সৎ, আদর্শ, নীতিমান এবং সাদা মনের মানুষ। এজন্য শাহমাহমুদপুরে চেয়ারম্যান হিসেবে রফিকুল ইসলাম খোকন মল্লিকের বিকল্প নেই।
রফিকুল ইসলাম খোকন মল্লিক শাহমাহমুদপুর ইউনিয়নকে একটি মডেল ও আলোকিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য মাঠে ময়দানে ঘুরে সকলের কাছে দোয়া ও সমর্থন চাচ্ছেন। ইউনিয়ন থেকে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে, ইভটিজিংসহ বিভিন্ন অপকর্ম দূর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি গণসংযোগ অব্যাহত রেখেছেন।
৩১ ডিসেম্বর, ২০২০।