কামালপুর সপ্রাবিতে স্কাউট-কাব দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন

আবু তালেব সরদার
ফরিদগঞ্জের ৭নং পাইকপাড়া ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বুধবার স্কাউট কাব দীক্ষা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আওলাদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা কাব স্কাউট সহকারী কমিশনার হিতেশ চন্দ্র শর্মার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোতালেব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, স্কাউট শিক্ষক জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা ফারুক আহম্মেদ পাটওয়ারী, সাবেক সভাপতি কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মামুন পাটওয়ারী, মুক্তিযোদ্ধা এরশাদুজ্জামান পাটওয়ারী, আমেরিকা প্রবাসী ফয়সাল আহম্মেদ পাটওয়ারী, পশ্চিম ভাওল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, সাংবাদিক জসিম উদ্দিন মিয়াজীসহ স্কুলের শিক্ষক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটরা আগামি দিনের ভবিষ্যৎ। তারা দেশ ও জাতি গড়ার কাজে বিশেষ ভূমিকা রাখবে। স্কাউটদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে গড়া তোলাই হবে আমাদের প্রধান কাজ।