মতলব দক্ষিণ ব্যুরো
আগামিকাল শুক্রবার সকাল ৯টা থেকে ৩ মার্চ রোববার পর্যন্ত মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর টাওয়ার হসপিটাল এন্ড ডায়াবেটিস ও ট্রমা সেন্টারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং ছানি অপারেশন করা হবে। ১ মার্চ রোগী বাছাই এবং ২ ও ৩ মার্চ ছানি অপারেশন করা হবে। লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটারের উদ্যোগে গরিব ও অসহায় রোগিদের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের এ আয়োজন করেছেন নারায়ণপুর টাওয়ার হসপিটাল এন্ড ডায়াবেটিস ও ট্রমা সেন্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ মার্চ সকাল ৯টায় চক্ষু চিকিৎসার উদ্বোধন করবেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি।
সার্বিক সহযোগিতায় থাকবেন নারায়ণগঞ্জ (ডিআইটি) সহিতুননেছা লায়ন্স চক্ষু হাসপাতাল এবং সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-এ-২ বাংলাদেশের জোন চেয়ারপার্সন লায়ন ডা. মো. নুরুল ইসলাম। রোগিদের সুবিদার্থে অগ্রীম সিরিয়ালের জন্য ০১৬১৭৭০০৫০১, ০১৯৭২৯০৮৯৭৮ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন নারায়ণপুর টাওয়ার হসপিটাল এন্ড ডায়াবেটিস ও ট্রমা সেন্টারে ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. নজরুল ইসলাম।
