বাবুরহাট মনোয়ারখাদী কোল্ড স্টোরেজে মিলাদ ও আলু সংরক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
বাবুরহাট বিসিক শিল্পনগরীর মনোয়ারখাদী কোল্ড স্টোরের বার্ষিক মিলাদ ও ২০১৯ সালের বীজ আলু সংরক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে আলু সংরক্ষণের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মনোয়ারখাদী কোল্ড স্টোরের ম্যানেজার আলহাজ রুহুল আমীন ছিদ্দিকী, সহকারী ম্যানেজার নজরুল ইসলাম, হিসাবরক্ষক শিহাব উদ্দিন, বাবুরহাট বাইতুল ফালহা জামে মসজিদের খতিব মাও. মুফতি ফারুক আহম্মেদসহ এজেন্টসহ কৃষক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ। অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাও. হারুন অর রশিদ।