কাল প্রয়াত শোভা রানীর শ্রাদ্ধানুষ্ঠান


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সাপ্তাহিক মতলবের জনপদের সম্পাদক ও প্রকাশক রোটা. শ্যামল চন্দ্র দাসের মা প্রয়াত শোভা রানী দাসের শ্রাদ্ধানুষ্ঠান আগামিকাল বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের নিজ গ্রাম তিতারকান্দি দাস বাড়িতে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি কামনা করেছেন প্রয়াত শোভা রানী দাসের ছেলে শ্যামল চন্দ্র দাস ও অজিত চন্দ্র দাস।