স্টাফ রিপোর্টার
কাল ২৩ অক্টোবর ‘৯০-এর গণআন্দোলনে নিহত শহীদ জিয়াউর রহমান রাজুর এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মো. আতাউর রহমান পাটওয়ারীর বাবা মরহুম আলহাজ মো. ফজলুর রহমান পাটওয়ারীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী।
২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে স্বস্ত্রীক হজ পালন করতে যান মরহুম ফজলুর রহমান পাটওয়ারী। পবিত্র হজ পালন শেষে ২০১৪ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে সৌদিআরবের মদীনায় ইন্তেকাল করেন তিনি। পরে তাকে মদীনার জান্নাতুল বাকীতে দাফন করা হয়।
তার পরিবারের পক্ষে থেকে শুক্রবার (২৩ অক্টোবর) চাঁদপুর আব্দুল করিম পাটওয়ারী সড়কস্থ তালতলা পাটওয়ারী বাড়ি জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে কোরআন খানী এবং দোয়ার আয়োজন করা হয়েছে।
২২ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- কাল শহীদ রাজুর বাবার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী
