কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠনকল্পে প্রস্তুতি সভা

হাজীগঞ্জ ব্যুরো

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চাঁদপুর জেলা কমিটি গঠনকল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে হাজীগঞ্জে বাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক। বক্তব্য রাখেন সহ-সভাপতি আল্লামা মাহফুজ উল্যাহ্ ইউসুফী।

এসোসিয়েশনের হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সবুজ ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় হাজীগঞ্জ উপজেলা নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন নীহার রঞ্জন হালদার মিলন, আবুল ফারাহ মজুমদার, আবুল কালাম আজাদ, মো. শাহআলম মুন্সী, মো. জাহাঙ্গীর আলম ও মো. বিল্লাল হোসেন, চাঁদপুরের পক্ষে হাবিবুর রহমান, জাকির হোসেন গাজী, মো. সোহরাব হোসেন, এ.কে.এম ফজলুল হক সেলিম ও ফজুলল করিম।

শাহরাস্তি উপজেলা শাখার পক্ষে বক্তব্য রাখেন আলী আজগর, হাসান আহমেদ ও মো. শফিউল আলম, কচুয়া শাখার পক্ষে মফিজুল ইসলাম, মানিক ভৌমিক, আমির হোসেন, শাহজালাল প্রধান ও আব্দুর রাজ্জাক সর্দার এবং মতলব দক্ষিণ উপজেলা শাখার পক্ষে বক্তব্য রাখেন, ফারুক আহমেদ বাদল, মো. মোস্তফা কামাল ও জি.এম সানাউল্যাহ্, ফরিদগঞ্জের পক্ষে বক্তব্য রাখেন ছোটন চক্রবর্তী।

১২ জুলাই, ২০২০।