নবী নোমান
সামাজিক দূরত্ব না মানা, আর সতর্কতার অভাবে ফরিদগঞ্জে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে লাফিয়ে-লাফিয়ে বেড়ে এই সংখ্যা জেলা পর্যায়ের দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত উপজেলা। আতংক ও আক্রান্ত বিষয় শহর ছাড়িয়ে গ্রামে ছড়িয়ে পড়ছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ফরিদগঞ্জে একদিনে সর্বোচ্চ ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১শ’ ৪৪ জনে দাঁড়িয়েছে। এদিন ঢাকা থেকে ফরিদগঞ্জ উপজেলার মোট ২২টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। এরা হলেন- সাহেবগঞ্জ গ্রামের এক ব্যক্তি (৫০), এক নারী (৩৮), এক ব্যক্তি (৫০), এক ব্যক্তি (৪০), খাজুরিয়া গ্রামের এক ব্যক্তি (৩৮), এক ব্যক্তি (৩২), এক ব্যক্তি (১৪), এক নারী (২৩), ফরিদগঞ্জ থানার পুলিশের কনস্টেবল (৪৮), ভাটিরগাঁও গ্রামের এক ব্যক্তি (৩০), ব্র্যাক অফিসের এক ব্যক্তি (৩০), শাশিয়ালী গ্রামের এক ব্যক্তি (৩৮), পশ্চিম লাড়ুয়ার এক যুবতী (১৭), রুদ্রগাঁও গ্রামের এক ব্যক্তি (৬৮) ও ষোলদানার গ্রামের এক ব্যক্তি (৪০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, এই পর্যন্ত মোট নমুনা পাঠানো হয়েছে ৪শ’ ৫২ জনের, রিপোর্ট এসেছে ৪শ’ ১২ জনের। এদের মধ্যে ১শ’ ৪৪ জনের পজেটিভ আসে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখছেন না সাধারণ মানুষ। ফলে বাড়ছে সংক্রমণ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি বলেন, সরকারের পক্ষ থেকে করোনা বিষয়ে যে নির্দেশনা দেয়া হয়েছে আমরা আপ্রাণ চেষ্টা করছি বাস্তবায়ন করতে। সাধারণের বিশেষ সতর্কতার অভাবে এর সংখ্যা বাড়ছে। আক্রান্তদের বিষয়ে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশ জেনে কাজ করছে।
১২ জুলাই, ২০২০।
