কুমিল্লার রাজাবাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে মানুষের পাশে তরুণরা

জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লার মুরাদনগরে অসহায় ও অসচেতন মানুষের পাশে দাঁড়িয়েছে গ্রামের তরুণ সমাজ। তারা সামাজিক সংগঠন ‘ঐতিহ্য রাজাবাড়ি’ এর ব্যানারে এসব মানুষের দ্বারে-দ্বারে গিয়ে করোনায় সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন। জেলার মুরাদনগরের রাজাবাড়িতে শুক্র ও শনিবার এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি তেল ও ১টি সাবান।
এসময় এই কর্মসূচির উদ্যোক্তা জাহাঙ্গীর আলম ইমরুল, মো. রাশেদ মিয়া, মো. জয়নাল আবেদীন, মো. জামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
দীর্ঘ সময় পর গ্রামের তরুণদের সমন্বয়ে ‘ঐতিহ্য রাজাবাড়ি’ নামে নতুন একটি প্লাটফর্মের আত্মপ্রকাশ ও এ ধরনের সামাজিক কর্মকান্ডে অংশ নিতে পেরে আনন্দিত গ্রামের তরুণরাও। তাই তারা একত্রিত হয়ে বৈরী আবহাওয়াতেও ছুটে যান গ্রামের প্রতিটি ঘরে।
উদ্যোক্তারা জানান, ‘ঐতিহ্য রাজাবাড়ি’ সংগঠনের ব্যানারে প্রথম ও দ্বিতীয় দফায় গ্রামের ৬৫টি পরিবারের মাঝে এসব সামগ্রী তুলে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও মানুষের পাশে দাঁড়াবে তারা।

১৯ এপ্রিল, ২০২০।