জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লার মুরাদনগরে ঝড়ে গাছ পড়ে অটোরিকশার এক যাত্রী নিহত, চারজন আহত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের সল্পায় এ দুর্ঘটনা ঘটে।
বাংগরা বাজার থানা পুলিশ জানায়, ঝড়ের তান্ডবে গাছ ভেঙ্গে সিএনজি চালিত অটোরিকশার উপর পড়ে শিশু মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত শিশু মিয়ার বাড়ি উপজেলার খোশঘর গ্রামে।
বাংগরা বাজার থানার পরিদর্শক (তদন্ত) মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় সিএনজি চালক সবুজ এবং যাত্রী নার্গিস আক্তার, ফাতেমা বেগম ও হাসান নামের চারজন আহত হয়। আহতদের মুরাদনগর ও দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২১ এপ্রিল, ২০২২।
