রুহুল আমিন খান স্বপন
ফরিদগঞ্জ উপজেলা বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান পাটওয়ারীর বাবা মো. আব্দুল আউয়াল পাটওয়ারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……রাজিউন)। তিনি গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (২০ এপ্রিল) বাদ যোহর পশ্চিম দায়চারা পাটওয়ারী বাড়িতে জানাযা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন সম্পন্ন করা হয়। জানাযায় মানুষের উপস্থিতিতে মো. আব্দুল আউয়াল পাটওয়ারী সাদা মনের অধিকারী সামাজিক ও পারিবারিক স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগপ্রবণ হয়ে যান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
জানাযার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে মোস্তাফিজুর রহমান পাটওয়ারী ও মরহুমের ভাই সাবেক চেয়ারম্যান রুহুল আমিন পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি, হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবুল হোসেন ভ‚ঁইয়া, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন পিন্টু কাজী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী, সেলিম খান, যুবদলের সভাপতি নজরুল মিন্টু, আলমগীর, মুমিনুল ইসলাম, ইউনিয়ন কমিনিউটি পুলিশের সাধারণ সম্পাদক আতিকুর রহমান খানসহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন রাজনৈতিক ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিবর্গ।
২১ এপ্রিল, ২০২২।
