কুমিল্লায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক

কুমিল্লা ব্যুরো
কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, ইতিহাস তৈরি করতে গেলে সাংবাদিক লাগবে। শুধু ইতিহাসবিদ দিয়ে ইতিহাস তৈরি হয় না। কুমিল্লার উন্নয়নে ও মাদক নির্মূলে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। সামাজিক অবক্ষয়, অপরাধ, দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের আরো সচেষ্ট হতে হবে।
তিনি গত রোববার রাতে কুমিল্লায় কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র মিলনায়তনে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. শওকত ওসমান, কুমিল্লা প্রেসক্লাবের আহ্বায়ক নীতিশ সাহা, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ নুরুর রহমান।
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সভাপতি হুমায়ুন কবির রণীর সভাপতিত্বে এবং মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সহ-সভাপতি আরটিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি মীর শাহলম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সাবেক সভাপতি ওমর ফারুকী তাপস।
অনুষ্ঠানে স্বাধীনতার কবিতা আবৃত্তি করেন সাকিরা তাপসী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাও. আবু হানিফ।
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নবগঠিত কমিটির সভাপতি একুশে টেলিভিশনের হুমায়ুন কবির রনি, সহ-সভাপতি আরটিভির গোলাম কিবরিয়া, যযুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক জিটিভির সেলিম রেজা মুন্সী, সহ-সাধারণ সম্পাদক বৈশাখী টেলিভিশনের আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির দেলোয়ার হোসাইন আকাইদ, অর্থ সম্পাদক দীপ্ত টিভির শাকিল মোল্লা, প্রচার-প্রকাশনা ও সমাজকল্যাণ সম্পাদক মাছরাঙা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরুল, দপ্তর সম্পাদক বাংলা টিভির মো. আরিফুর রহমান মজুমদার, নির্বাহী কমিটির সদস্য এটিএন বাংলা ও এটিএন নিউজের খায়রুল আহসান মানিক, দেশটিভির এম ফিরোজ মিয়া, বাংলা ভিশনের সাইয়িদ মাহমুদ পারভেজ, এনটিভির জালাল উদ্দিন, মোহনা টিভির তাওহিদ হোসেন মিঠু ও বাংলাদেশ টেলিভিশনের রাবেয়া আলম মজুমদারকে ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানান সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার।
নুতন এই কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ নুরুর রহমান। সংগঠনের এক সাধারণ সভায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ২০২২-২৪ সালের কমিটি গঠন করা হয়।

২৯ মার্চ, ২০২২।