কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের একই পরিবারের ৩ জন নিহত

জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিন জন নিহত হয়েছে। এসময় তাদের সঙ্গে থাকা ১২ বছর বয়সের নাতিও মারা যায়। মঙ্গলবার (৭ জুলাই) সকালে কুমিল্লার দাউদকান্দি ও মতলব সড়কের কাজিরকোনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তারা ঢাকা থেকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ যাচ্ছিলেন।
নিহতরা হলেন- ফরিদগঞ্জ এলাকার সিরাজুল ইসলাম (৮০), স্ত্রী জাহানারা বেগম (৭০) ও ১২ বছরের নাতি আবু বকর সিদ্দিক।
দাউদকান্দি থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একই পরিবারের ৩ জন নিহত হয়। দুর্ঘটনা কবলিত গাড়িসহ নিহতদের উদ্ধার করা হয়েছে।

০৮ জুলাই, ২০২০।