জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লা নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ছয় তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১৬ জুন) দুপুরে একাডেমিক এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লার পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আলী ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আফজল হোসেন।
পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৪ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ১৮ কক্ষবিশিষ্ট ৬ তলা একাডেমিক ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করছে।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, শিক্ষার পিছনে সরকারের উন্নয়ন ব্যয়কে স্বাগত জানাই। এই ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ক্লাস করতে পারবে এবং পাঠে মনোযোগী হবে। সুতরাং শিক্ষার্থীদেরও সুুনাগরিক হয়ে দেশ সেবায় এগিয়ে আসতে হবে।
১৭ জুন, ২০২১।
